ফের ২২ অ্যাপ নিষিদ্ধ করলো ভারত

৬ নভেম্বর, ২০২৩ ২১:২২  

তিন বছর আগে ভারত-চীন সীমান্ত উত্তেজনার সময় থেকে ভারত সরকার মোবাইল অ্যাপ্লিকেশন নিষিদ্ধ করার যে পদক্ষেপ নিয়েছিলো, তা এখনও অব্যাহত রয়েছে। এক্ষেত্রে শুধু প্রতিবেশী দেশ চীনের সাথে সম্পর্কযুক্ত অ্যাপ নয়, তার পাশাপাশি বহু দেশীয় অ্যাপও সরকারের নজরে এসেছে যেগুলোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

গতকাল (রবিবার) ফের ২২টি অ্যাপ নিষিদ্ধ করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। নিষিদ্ধ হওয়া অ্যাপের তালিকায় আছে মহাদেব বুক অনলাইনের মতো অ্যাপও।

ভারতের এনফোর্সমেন্ট ডাইরেক্টোরেট (ইডি) এর অভিযোগের পর এই সকল অ্যাপ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। অভিযোগ করা হয়, অ্যাপগুলো বেআইনি বেটিং বা জুয়ার কার্যকলাপে জড়িত ছিলো। ইতিমধ্যে এই নিয়ে বিতর্ক শুরু হয়েছে।

ডিবিটেক/বিএমটি